Mon 24th Aug 2026, 4:28 am

স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

করোনাভাইরাসের কারণে আসন্ন এইচএসসি সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী এপ্রিল মাসের প্রথম দিকে এইচএসসির পরিবর্তিত সময়সূচি জানানো হবে বলে জানানো হয়েছে।

আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আগামী এপ্রিল থেকে এইচএসসি সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

করোনাভাইরাসের কারণে এইচএসসি-সমমানের পরীক্ষা যে পেছাবে, তা কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। ঢাকা শিক্ষা বোর্ডের এক নির্দেশনাতেও তার ইঙ্গিত ছিল।

আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।