Wed 23rd Sep 2026, 1:42 pm

ইউটিউবে শাকিব খান এর অফিসিয়াল চ্যানেল

ইউটিউবে শাকিব খান এর অফিসিয়াল চ্যানেল

নিজের নামে ইউটিউবে চ্যানেল খুলছেন চিত্রনায়ক শাকিব। আজ তার জন্মদিনে এ চ্যানেল শুরু হচ্ছে। চ্যানেলের নাম শাকিব খান অফিসিয়াল। স্ট্রিমিং কন্টেন্ট প্রোভাইডার বঙ্গবিডির সাহায্যে চ্যানেলটি খুলছেন তিনি। এতে তার কিছু সিনেমার ইউটিউব স্বত্ব নিজের নামে রাখবেন। সেই সিনেমাগুলোই চ্যানেলটিতে আপলোড করা হবে। পাশাপাশি যুক্ত হবে গান ও অন্যান্য বিনোদন উপকরণ। চ্যানেল উন্মোচন উপলক্ষে আজ বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এ অনুষ্ঠানে শাকিবের জন্মদিন উদযাপনসহ ইউটিউব চ্যানেলটি উদ্বোধন করা হবে।