Tue 22nd Sep 2026, 3:04 am

ঢালিউড

সেমিফাইনালের উত্তেজনার মধ্যেই ফেসবুকে বিয়ে করার ঘোষণা দিলেন পরীমনি

বিশ্বকাপের সেমিফাইনাল ঘিরে যখন ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের চমকে দিলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি। প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে মজার ছলে দেয়া একটি ঘোষণা মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

পরীমনি: আত্মমর্যাদা ও চারিত্রিক শুদ্ধতা নিয়ে প্রশ্নের তীব্র নিন্দা জানালেন অভিনেত্রী

ঢালিউডের জনপ্রিয় তারকা পরীমনি রুপালি পর্দা থেকে খানিকটা দূরে থাকলেও, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর সরব উপস্থিতি নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখে। সম্প্রতি তিনি তাঁর সম্মান, নৈতিকতা ও চরিত্রকে প্রশ্নবিদ্ধ করার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।

হেনা এখন কোথায় ?

হতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র অভিনেতা নাঈম এবং শাবনাজ প্রথম আলোচনায় আসেন। এরপর একাধিক সিনেমা দিয়ে তাঁরা ভক্তদের মন জয় করেছেন এবং দীর্ঘ সময় পর্দায় না থাকার পরও এখনো তাঁদের জনপ্রিয়তা অটুট। তাদের এই জুটি নিয়ে ভক্তদের আগ্রহ এখনও তুঙ্গে, যা সম্প্রতি ‘হেনা’ চরিত্রের মাধ্যমে নতুন করে স্পষ্ট হয়ে উঠেছে। এই চরিত্রের মাধ্যমে আবারও ভাইরাল হয়েছেন নাঈম, শাবনাজ ও বাপ্পারাজ

পরিচালকের অভিযোগের পাল্টা জবাব দিলেন দীঘি

টগর’ সিনেমার শুটিং শুরুর আগে, দীঘি বাদ পড়ার পর পরিচালক আলোক হাসান তাঁর অপেশাদার আচরণের কথা উল্লেখ করেছিলেন। তবে দীঘি এ অভিযোগে একমত হননি। তিনি বলেন, “যে অপেশাদার আচরণ বলা হয়েছে, আমি তাতে একমত নই। ‘জংলি’ ছবির টিজারে দেখানো হয়েছে, আমি অপেশাদার হলে এমন দৃশ্য গ্রহণ করতাম না।” দীঘি আরও যোগ করেন, হয়তো পরিচালকের কাছে তিনি অপেশাদার মনে হতে পারেন, কিন্তু তাঁর সঙ্গে কাজ করা অন্যান্য পরিচালকরা কখনো এমন অভিযোগ করেননি।

দীর্ঘদিন পর আবারও মুক্তি পেয়েছে সালমান-শাবনূরের সিনেমা

নব্বই দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ সিনেমা ইন্ডাস্ট্রিতে একেবারে ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন এবং দ্রুত জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন। তার স্টাইল, ফ্যাশন, সাবলীল অভিনয় ও সংলাপগুলো ছিল অনন্য। ১৯৯৩ সালের ২৫ মার্চ মুক্তি পাওয়া ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে সালমান শাহের ক্যারিয়ার শুরু হয়, যেখানে তার সহশিল্পী ছিলেন মৌসুমী। এরপর শাবনূরের সঙ্গে তার জুটি তৈরি হয়, যা সবচেয়ে সফল জুটি হিসেবে পরিচিত।

দিতিকন্যা লামিয়ার উপর আক্রমণ, প্রতিপক্ষের প্রতিক্রিয়া

ঢালিউডের প্রয়াত অভিনেত্রী পারভীন সুলতানা দিতি এবং অভিনেতা সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া চৌধুরী গত শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তার নিজ বাড়িতে পারিবারিক দ্বন্দ্বের জেরে দুর্বৃত্তের হামলার শিকার হন। জমিসংক্রান্ত বিরোধের কারণে এই হামলার ঘটনা ঘটে। হামলায় লামিয়া এবং দিতির ভাই টিপু সুলতানের স্ত্রী শারমিন প্রীতি আহত হন। হামলার পর, উভয়পক্ষই স্থানীয় বিএনপি নেতা শেখ মারুফের নামসহ পাল্টাপালটি অভিযোগ করে।