Sat 12th Sep 2026, 2:52 pm

ডেঙ্গু দমনে দেশব্যাপী অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু দমনে দেশব্যাপী অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দেশব্যাপী ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে আজ থেকে শুরু হচ্ছে তিন মাসব্যাপী 'ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬'। এই জনগুরুত্বপূর্ণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে তিনি এই অভিযানের সূচনা করবেন।

তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর পূর্বে, গত বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে প্রদত্ত এক বিবৃতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উল্লেখ করেন যে, দেশে ডেঙ্গুর সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় সম্ভাব্য সর্বোচ্চ প্রকোপের পূর্বেই একটি দেশব্যাপী প্রতিরোধমূলক অভিযান শুরু করা অত্যাবশ্যক।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত 'ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬' পরিচালনার ঘোষণা দিয়েছেন। এই অভিযান সফল করতে ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা এবং এর প্রতিরোধ ও চিকিৎসায় একটি সমন্বিত কৌশল অবলম্বনের জন্য প্রধানমন্ত্রী গত মঙ্গলবার স্থানীয় সরকার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন।