Mon 24th Aug 2026, 5:29 am

আবারো দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখকে

আবারো দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখকে

প্রায় দুই বছর বিরতির পর আবারও পাঠান সিনেমা দিয়ে শুটিং সেটে ফিরতে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। গুছিয়ে কাজ শুরু করার লক্ষে মাঝের দুই বছর স্ক্রিপ্ট নিয়ে বেশ কাজ করেছেন তিনি। প্রায় ১২০টি স্ক্রিপ্ট থেকে বেছে নিয়েছেন ৪টি সিনেমা।

 

সিনেমাগুলোর মধ্যে রয়েছে সিদ্ধার্থ আনন্দের পাঠান, রাজকুমার হিরানির সামাজিক কৌতুক ঘরানার একটি সিনেমা এবং অ্যাটলির অ্যাকশনধর্মী একটি ছবি। বাকি একটি ছবির ঘোষণা বা কোনো রকম গুঞ্জন এখনও পাওয়া যায়নি।

 

আসন্ন নভেম্বরে পাঠান সিনেমা দিয়ে আবারো শুটিং সেটে ফেরার কথা রয়েছে কিং খানের। ছবির অন্য দুই তারকা জন আব্রাহাম এবং দীপিকা পাডুকোন যোগ দিতে পারেন ডিসেম্বরে। এরপরই তিনি যোগ দেবেন অ্যাটলির সিনেমার শুটিংয়ে।

 

শুক্রবার ভারতীয় একটি জাতীয় দৈনিক তাদের খবরে প্রকাশ করে, অ্যাটলির সিনেমায় পিতা এবং পুত্রের ভূমিকায় দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। যেখানে পিতা একজন সিনিয়র আরএডাব্লু এজেন্ট। তার পুত্র গ্যাংস্টার।

 

সবকিছু ঠিকঠাক থাকলে ১৯৯৮ সালের পর আবারো দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। নির্মাতারা ২০২১ সালের মাঝামাঝি সময়ে ছবিটি মুক্তি দিতে চায়।