Wed 14th Oct 2026, 2:24 pm

বলিউডে আমির পুত্রের অভিষেক

বলিউডে আমির পুত্রের অভিষেক

বলিউডে পা রাখতে চলেছেন আরও এক তারকা তনয়, আমির খানের ছেলে জুনেদ খান। বাবার নাম যখন এত ওজনদার, তখন ছেলের অভিষেকও যে বড়সড় আকারেই হবে, তা অনুমেয়।

 

শোনা যাচ্ছে, যশ রাজ ফিল্মসের ব্যানারে ডেবিউ করবেন জুনেদ। গুজরাতি লেখক ও সমাজ সংস্কারক করসনদাস মুলজীর জীবন অবলম্বনে তৈরি হবে ছবিটি। বায়োপিকটি পরিচালনা করবেন সিদ্ধার্থ মলহোত্র, যিনি আগে ‘হিচকি’ ছবিটি পরিচালনা করেছিলেন।

 

বড় পর্দায় মুখ দেখানোর আগে গত তিন বছর ধরে থিয়েটার করেছেন জুনেদ, নিজেকে তৈরি করার জন্য। মিস্টার পারফেকশনিস্টের ছেলে প্রস্তুতিতে খামতি রাখছেন না। বড় পর্দায় তিনি কতটা সফল হবেন, উত্তর দেবে সময়।