Wed 14th Oct 2026, 1:28 pm

নতুন অতিথি আসছে কোহলি আনুশকার সংসারে

নতুন অতিথি আসছে কোহলি আনুশকার সংসারে

নতুন অতিথি আসছে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড তারকা আনুশকা শর্মার সংসারে। আগামী বছরের জানুয়ারিতে প্রথম সন্তানের মুখ দেখবেন কোহলি-আনুশকা।

 

২০১৭ সালের ডিসেম্বরে ইতালিকে ঝমকালো আয়োজনে বিয়ে হয় কোহলি-আনুশকার। শাহরুখ খানের সঙ্গে সর্বশেষ আনুশকাকে 'জিরো' (২০১৮) ছবিতে দেখা গিয়েছিল। 'জিরো' বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর আর নতুন কোনো ছবির কাজ হাতে নেননি আনুশকা। তবে প্রযোজনার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। 

 

কোহলি-আনুশকা দুইজনই আজ বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি শেয়ার করেছেন। ছবির ক্যাপশন দিয়েছেন, 'এবং তারপর, আমরা তিন হলাম! ২০২১ সালের জানুয়ারিতে আসছে সে।'