Wed 14th Oct 2026, 1:27 pm

জীবনানন্দের বনলতা সেন রূপে মিথিলা

জীবনানন্দের বনলতা সেন রূপে মিথিলা

‘সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ-জীবনের সব লেনদেন

থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।

 

বিখ্যাত কবি জীবনানন্দ দাশের বহুল পঠিত কবিতা বনলতা সেন-এর দুটি লাইন ক্যাপশন দিয়ে একটি ছবি পোস্ট করেছেন নন্দিত মডেল-অভিনেত্রী মিথিলা। জীবনানন্দ দাশের এই কবিতার বনলতা সেন হয়েই যেন ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী মিথিলা।

 

মিথিলার স্বামী সৃজিত কলকাতার নামী পরিচালক।চলমান করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ঢাকায় ‘আটকা’ পড়েছিলেন তিনি। এরইমধ্যে মেয়ে আইরা তাহরিম খানকে সাথে নিয়ে বিশেষ ব্যবস্থায় সড়ক পথে কলকাতায় গিয়েছেন মিথিলা। মিথিলাকে নিতে স্বামী সৃজিত মুখার্জি বেনাপোল স্থলবন্দরের ওপারে ভারতীয় সীমান্ত পেট্রাপোলে চলে আসেন।

 

দীর্ঘদিনের পর এই মিলন মেলা। স্বাভাবিকভাবেই জীবনানন্দকে হৃদয়ে ধারণ করতে পারেন মিথিলা, বলতেই পারেন সব পাখি ঘরে আসে সব নদী আর সঙ্গে ঘরে ফেরার ছবি। সেই বনলতার সঙ্গে একাত্ম হয়েই যেন অনিন্দ্যসুন্দর একটি ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন মিথিলা। আর তা মুহূর্তেই ভক্তদের মধ্যে সাড়া ফেলে। ফেসবুকে মাত্র ৬ ঘণ্টাতেই ছবিটিতে মোট রিঅ্যাক্ট পড়েছে অন্তত ৫১ হাজার, আর কমেন্ট ৫ হাজারের বেশি।

 

স্বাভাবিকভাবেই এদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের একটি অংশ সবখানে যেমন নেতিবাচক মন্তব্য করেন, ঠিক তেমনই মিথিলার এই ছবিতেও অনেক নেতিবাচক মন্তব্য রয়েছে। শুধু শাড়ি পরে শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ আমলের কিংবা জীবনানন্দের কল্পনার অনুকরণে বনলতা রূপে তোলা এই ছবিতে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, বেশিরভাগ ফলোয়ারই ছবিটিকে পছন্দের তালিকায় নিয়েছেন।