Wed 14th Oct 2026, 2:26 pm

আসছে সালমান ক্যাটরিনার "টাইগার থ্রি "

আসছে সালমান ক্যাটরিনার "টাইগার থ্রি "

আসছে টাইগার সিরিজের তৃতীয় কিস্তি ‘টাইগার থ্রি’। বরাবরের মতো সালমান খানের বিপরীতে এই ছবিতেও দেখা যাবে ক্যাটরিনা কাইফকে।

জানা গেছে, যথারীতি যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মাণ হতে যাওয়া এই ছবিটির পরিচালনায় আলী আব্বাস জাফর বা কবির খানের কেউই থাকছেন না।

নতুন করে এ কিস্তি পরিচালনার দায়িত্ব দেয়া হচ্ছে মণীশ শর্মাকে। আগামী ২৭ সেপ্টেম্বর বলিউডের প্রখ্যাত প্রযোজক ও পরিচালক যশ চোপড়ার ৮৮তম জন্মদিন এবং প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তিতে এই অফিশিয়ালি ছবিটির ঘোষণা দেয়া হবে। সেদিন আরও বেশ কিছু বিগ বাজেটের সিনেমার ঘোষণা আসবে।

২০১২ সালে আলি আব্বাস জাফর ও কবির খান যৌথভাবে নির্মাণ করেন ‘এক থা টাইগার। পরে ২০১৭ সালে ‘টাইগার জিন্দাহ হ্যায়’ মুক্তি পায় আলি আব্বাস জাফরের একক পরিচালনায়।ব্যবসা সফল ২ সিনেমার পর ‘টাইগার থ্রি’ দিয়ে আবারো আরও একটি ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার অপেক্ষায় যশরাজ ফিল্মস।