Wed 14th Oct 2026, 12:26 pm

ভালো কাপড় পরতে তৈমুরকে রোজগার করতে হবে !

ভালো কাপড় পরতে তৈমুরকে রোজগার করতে হবে !

বলিউডে স্টার কিডদের তালিকায় অনেক জনপ্রিয়  তৈমুর ।তবে এই স্টার কিড সম্পর্কে তার মা কারিনা যা জানালেন তাতে অবাক সবাই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনার কাছে জানতে চাওয়া হয়, কোথা থেকে তিনি তৈমুরের পোশাক কেনেন?

এমন প্রশ্নের জবাবে কারিনা জানান, এখন পর্যন্ত তৈমুরকে কোনো ব্র্যান্ডেড পোশাক কিনে দেননি তিনি।

কারণস্বরূপ তিনি জানান, তৈমুর নিজে রোজগার করে না। আমাদের অনেক কষ্ট করে রোজগার করতে হয়। আমাদের টাকায় কেন সে এত আয়েশ করবে।

সে যখন নিজে রোজগার করতে শিখবে, তখন ইচ্ছে হলে ব্র্যান্ডেড পোশাক পরবে, তার আগে নয়।

কারিনা আরও বলেন, আমি নিজেও রোজগার করার আগে সাধারণ পোশাকেই অভ্যস্ত ছিলাম। আমার বাবা-মাও আমাকে সাধারণভাবে মানুষ করেছেন। তাই আমিও চাই আমার ছেলেও সেভাবেই বড় হোক।