Wed 14th Oct 2026, 11:20 am

সাজিদ বাসায় ডেকে যা করেছিলেন অভিনেত্রী রেচেলের সঙ্গে

সাজিদ বাসায় ডেকে যা করেছিলেন  অভিনেত্রী রেচেলের সঙ্গে

বলিউড এখন তোলপাড় যৌন হয়রানির খবরে  । আসছে একের পর এক অভিযোগ। এ বার সেই অভিযোগের খাতায় নাম লেখালেন সাজিদ খান।

 অভিনেত্রী র‌্যাচেল  হোয়াইট জানান, ২০১৪-এ ‘হামশকল’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সেই ছবিতে অভিনয় করার সময় তাকে বাড়িতে ডেকেছিলেন সাজিদ। কিন্তু রেচেল বাড়িতে দেখা করতে অস্বীকার জানান। তখন সাজিদ জানিয়েছিলেন, তিনি মায়ের সঙ্গে থাকেন। ‌র‌্যাচেলের বাড়িতে গেলে কোনও অসুবিধে হবে না।অভিনেত্রী বলেন, বাড়িতে যাওয়ার পর কাজের মহিলা তাকে সাজিদের বেডরুমে যেতে বলেন। তখন বাড়িতে আর কেউ ছিলেন না। ঘরে যাওয়ার পর সাজিদ পোশাক খুলতে বলেছিলেন তাকে। কারণ যে ছবির জন্য র‌্যাচেলকে ভাবা হয়েছিল, সেখানে বিকিনি পরতে হত।

 ‌র‌্যাচেল বলেন, সেই মুহূর্তে তিনি সাজিদের বাড়ি থেকে চলে গিয়েছিলেন। কারণ বিকিনি পরতে হলে কোনও ভাবেই সেটা সাজিদের বাড়িতে নয়। সাম্প্রতিক বলিউডে যৌন হয়রানি প্রথম বোমাটা ফাটিয়েছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। ঠিক তার পরই বলিউডে প্রকাশ পাচ্ছে একের পর যৌন হয়রানির ঘটনা।