Mon 24th Aug 2026, 4:28 am

প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদান পেলেন কাজী হায়াৎ ও কল্পনা

প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদান পেলেন কাজী হায়াৎ ও কল্পনা

প্রধানমন্ত্রীর তহবিল থেকে অনুদান পেয়েছেন চলচ্চিত্রকার কাজী হায়াৎ ও অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। গতকাল গণভবনে তাদের হাতে অনুদানের অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেককে দেওয়া হয় ১০ লাখ টাকা করে। এ প্রসঙ্গে কাজী হায়াৎ বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি হার্টের সমস্যায় ভুগছি। অর্থের অভাবে ভালো চিকিৎসা করাতে পারছি না। তাই কয়েক সপ্তাহ আগে প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চেয়ে আবেদন করি। তিনি আমার আবেদন দেখার সঙ্গে সঙ্গে অনুদানের বিষয়টি নিশ্চিত করেন। গতকাল অনুষ্ঠানিকভাবে আমার হাতে চেক তুলে দেন।’ এই সময়ে পাশে দাঁড়ানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ‘আম্মাজান’খ্যাত এই পরিচালক।প্রধানমন্ত্রীর অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের আরেক বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাও দীর্ঘদিন ধরে ডান চোখের সমস্যায় ভুগছেন। এখন তিনি শুধু একচোখে দেখতে পান। তার ডান চোখে গ্লুকোমা, রেটিনায় রক্তপাত আর কর্নিয়ার আলসার থেকে সংক্রমণ হয়ে গুরুতর রূপ নিয়েছে।