Sun 20th Sep 2026, 11:49 pm

মোবাইল ও ট্যাব

স্মার্টফোন বাজারে কম দামে আকর্ষণ দেখিয়ে প্রতারণা

স্মার্টফোন বাজারে সস্তা দামে আকর্ষণীয় ফিচার দেয়ার প্রতিশ্রুতি দিয়ে চীনা প্রতিষ্ঠান ইউমিডিজি সম্প্রতি তাদের জি৯ মডেল উন্মোচন করেছে। ১৫ হাজার টাকার নিচে থাকা এই ফোনে ৫জি কানেক্টিভিটি, ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, দুদিনের ব্যাটারি ব্যাকআপ এবং ৯০ হার্জ রিফ্রেশ রেটের মতো বৈশিষ্ট্য থাকার দাবি করা হলেও, ব্যবহারকারীদের অভিজ্ঞতায় দেখা গেছে যে ফোনটি তার বেশিরভাগ প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে।

আপনার স্মার্টফোনের জন্য ক্ষতিকর হতে পারে যেসব ভুল

ফোন এখন আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে, যে কোনও পরিস্থিতিতেই এটি আমাদের সঙ্গে থাকে। পকেটে টাকা না থাকলেও অনলাইনে পেমেন্ট, সুপারশপে কেনাকাটার বিল মেটানো, সবকিছুই এখন ফোনের মাধ্যমে করা সম্ভব। কিন্তু, ফোনের অনেক ব্যবহারকারী অজান্তেই এমন কিছু ভুল করেন, যা তাদের ফোনের আয়ু কমিয়ে দেয়।

নতুন ৫জি ফোন আনছে শাওমি

নতুন দুই ৫জি স্মার্টফোন আনছে শাওমি। এগুলো হলো-রেডমি নোট ৯ ৫জি এবং রেডমি নোট ৯ প্রো ৫জি।

স্যামসাং এবার আনল, গ্যালাক্সি এস২০ এফই

স্যামসাং বাংলাদেশ এবার নিয়ে এলো গ্যালাক্সি এস২০ এফই। ‘ফ্যান এডিশন’ হিসেবে এ স্মার্টফোনের মডেলে নতুন মাত্রা যোগ করতে এর নামের সাথে ‘এফই’ যুক্ত করা হয়েছে।

৫ কোটি ফোন বিক্রির মাইলফলক অর্জন করেছে রিয়েলমি

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সবচেয়ে দ্রুততম সময়ে ৫ কোটি স্মার্টফোন বিক্রির মাইলফলক অর্জন করেছে। তরুণদের আগ্রহের দিকে লক্ষ্য রেখে স্মার্টফোন এনে, রিয়েলমি বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী হিসেবে অবস্থান মজবুত করেছে।

এস সিরিজের নতুন ফোন আনছে স্যামসাং

দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। আইফোন ১২ কে টেক্কা দিতে পারে এমন স্মার্টফোন তৈরি করছে প্রতিষ্ঠানটি। স্যামসাং শিগগিরই বাজারে আনতে পারে পরবর্তী ফ্ল্যাগশিপ সিরিজের নতুন স্মার্টফোন ‘গ্যালাক্সি এস২১’।