Mon 19th Oct 2026, 9:47 pm
|

ইউরোপ

যুক্তরাজ্যের বোর্নমাউথ বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি কোর্সের সূচনা

জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের বোর্নমাউথ বিশ্ববিদ্যালয়ে 'সাইবার ডিফেন্স ইন্টেলিজেন্স' এবং 'অটোনোমাস সিস্টেমস' শীর্ষক দুটি অত্যাধুনিক কোর্স চালু হচ্ছে।

বার্লিনে উৎসবের জনসমাবেশে প্রাণঘাতী গাড়িচাপা: ১ জন নিহত, আহত ১৬

জার্মান পুলিশ সূত্রে জানানো হয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

যুক্তরাজ্যে ১৬-১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য মধ্যরাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কারফিউ: নতুন সরকারি পদক্ষেপ

পূর্ববর্তী নিষেধাজ্ঞার ধারাবাহিকতায়, যুক্তরাজ্য সরকার এবার ১৬ বছরের ঊর্ধ্ব কিন্তু ১৮ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হতে পারে এই সপ্তাহে

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার ওপর পূর্ণ আত্মবিশ্বাসী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধানে সক্ষম হবেন। তিনি বলেন, তিন বছর ধরে চলমান এই যুদ্ধ এই সপ্তাহেই শেষ হতে পারে। ২২ ফেব্রুয়ারি, শনিবার, হোয়াইট হাউসের দক্ষিণ লনে এক সাংবাদিক সম্মেলনে লেভিট এই সম্ভাবনার কথা জানান।

মরু ট্রাফল কি,এটাকে কেন গুপ্তধন বলা হয়?

সৌদি সংস্কৃতি ও রন্ধনশৈলীতে মরু ট্রাফল বা ফাক'আর প্রভাব হাজার বছরের পুরনো। এটি একটি বিরল প্রজাতির মাশরুম, যা মাটির নিচে লুকিয়ে থাকে এবং তাই ‘গুপ্তধন’ হিসেবে পরিচিত। বিশেষ কিছু গাছের তলায় বা আশপাশে এই মাশরুম গোপনে বেড়ে ওঠে এবং এটি অত্যন্ত পুষ্টিকর। সৌদি আরবের মানুষের মধ্যে এটি চক্ষুরোগে উপকারী বলে বিশ্বাস করা হয়, যা মহানবী (সা.)-এর একটি হাদিসেও উল্লেখ রয়েছে।

গাজা দখলের জন্য ট্রাম্পের পরিকল্পনা, তবে বলপ্রয়োগ না করার ঘোষণা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার গাজা উপত্যকা নিয়ে তার পরিকল্পনার কথা জানান, যা তিনি দাবি করেছেন ‘সত্যিকার অর্থে কার্যকর।’ তবে তিনি স্পষ্ট করে বলেন, এই পরিকল্পনাটি বলপ্রয়োগের মাধ্যমে বাস্তবায়িত করবেন না। ফক্স নিউজ রেডিওর ব্রায়ান কিলমিডের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি এটি করতে চাই, কিন্তু বলপ্রয়োগ নয়, আমি শুধু বসে থেকে সুপারিশ করব।"