Mon 13th Jul 2026, 2:43 pm

১৫ বছর পর দাম্পত্য জীবনের ইতি টানলেন আমির-কিরণ

১৫ বছর পর দাম্পত্য জীবনের ইতি টানলেন আমির-কিরণ

 বলিউড অভিনেতা আমির খান কিরণ রাওয়ের বিচ্ছেদ হয়েছে। শনিবার দুজনে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে কথা জানিয়েছেন। বিবৃতিতে দুজন জানিয়েছেন, ‘১৫ বছরের সুন্দর একটি সফর। ছিল আনন্দ আর সুখ। বিশ্বাস, শ্রদ্ধা আর ভালোবাসার ওপর গড়ে উঠেছে আমাদের সম্পর্ক। এখন আমরা নতুন একটি অধ্যায় শুরু করতে চাই। আমরা আর স্বামীস্ত্রী নই। কিন্তু মাবাবা হিসেবে দায়িত্ব পালন করব।১৫ বছরের সংসারে তাঁদের একটি ছেলে আছে।

আমির এবং কিরণ জানিয়েছেন, আলাদা থাকলেও ছেলে আজাদের প্রতি সব কর্তব্য পালন করবেন তারা। ব্যক্তি জীবনের এই সিদ্ধান্তের প্রভাব পড়বে না পেশাগত দিকেও। তাদের কথায়, ‘আমরা একসঙ্গে ছবি করব। আমাদের পানি ফাউন্ডেশনের কাজ এবং আরও অন্যান্য যে কাজগুলো আমরা করতে ভালবাসি, সেই সব কিছুই একসঙ্গে করব।

তাঁরা আরও জানিয়েছেন, ‘আমাদের পরিবার বন্ধুদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। যাঁরা সময় ক্রমাগত সহযোগিতা করেছেন এবং আমাদের সম্পর্কের এই পরিণতি বুঝতে পেরেছেন।

তাঁদেরও ধন্যবাদ, যাঁদের ছাড়া এমন সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য কঠিন হতো। আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করছি, আমাদের জন্য প্রার্থনা করার জন্য। বিচ্ছেদকে শেষ পরিণতি নয় বরং একটা নতুন যাত্রা হিসেবে দেখুন।

 বিবৃতিতে স্বাক্ষর করেন আমির খান কিরণ রাও।

২০০০ সালেলগানসিনেমার সেটে আমির খান কিরণ রাওয়ের সম্পর্ক শুরু। ২০০৫ সালে গাটছাড়া বাঁধেন আমির এবং কিরণ। এরপর ২০১১ সালে সারোগেসির সাহায্যে ছেলে আজাদ রাও খান জন্ম নেয়। তবে হুট করে কেন বিবাহ বিচ্ছেদ করছেন সে সম্পর্কে কিছু জানাননি আমির বা কিরণ।

আমির খানের প্রথম স্ত্রী রিনা দত্ত। ১৬ বছর সংসারের পরে ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের ঘরে আছে ইরা জুনাইদ নামের দুই সন্তান।