Tue 15th Sep 2026, 7:34 pm

মঞ্চে এখন ব্যস্ত অপু বিশ্বাস

মঞ্চে এখন ব্যস্ত অপু বিশ্বাস

অপু বিশ্বাস এখন বিভিন্ন খবরে আলোচ্য বিষয় তবে নতুন কোনো ছবি নিয়ে নয়, দেশে বা দেশের বাইরে বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানে এখন নিয়মিত তিনি অপু কিছু দিনের মধ্যে আবারো সিঙ্গাপুরে একটি শোতে অংশ নেবেন কিছুদিন আগে দুবাইয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখা গেছে তাকে এবার আবারো দেশের বাইরে শোতে যাচ্ছেন তিনি

 সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে সেখানকার দর্শকদের মাতাতে ১৪ অক্টোবর আয়োজিত জমকালো অনুষ্ঠানে ভক্তদের গান শোনাবেন জেমস আর নাচ বাহারে মুগ্ধ করবেন অপু বিশ্বাস। তাদের সঙ্গে আরো যাচ্ছেন আতিক হাসান, তামান্না প্রমি, আফরোজা বেলী শান্তা জাহান

 নতুন কোনো ছবিতে অভিনয়ের খবর নেই অপুর।কিছু দিন আগে শুনা যায়, কলকাতার একটি চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। তবে ছবির কাজ শেষ হওয়া বা পরবর্তী কোনো খবর জানা যায়নি। অন্যদিকে, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ’- দেখা যাবে অপুকে। যেখানে তার বিপরীতে দেখা যাবে বাপ্পী চৌধুরীকে।