Thu 17th Sep 2026, 11:06 am

রাজনীতি

খালেদা জিয়ার রায়কে ঘিরে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে সুমন (৩০) নামের একজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছে।

খালেদা জিয়ার সাজার রায়ঃ ৫ বছরের জেল/কারাদণ্ড

সরকারি টাকা আত্মসাতের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

কোন কারাগারে/জেলে খালেদা জিয়া

মোট ৬৩২ পৃষ্ঠার রায়ের বিশেষ অংশ পাঠ করেন বিচারক। রায় ঘোষণার পর পরই কড়া নিরাপত্তার মধ্যে সাবেক এ প্রধানমন্ত্রীকে পুরান কারাগারে নিয়ে যাওয়া হয়।

খালেদাকে শুধু ৫ বছরের সাজাই নয় সাথে আরো যে শাস্তি দেওয়া হল!

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের জেলের পাশাপাশি ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করেছে পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত।

বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচি, রঙিন পানিতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির

রঙিন পানিতে আক্রান্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ অন্য নেতারা । দলীয় কার্যালয়ের ভেতরে অবস্থান নেয়ার পর কলাপসিপল গেইটের মুখে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন কর্মীরা। এসময় জলকামান থেকে পানি নিক্ষেপ করলে নেতারাও আক্রান্ত হন।

যে কারণে জামিন পেলেন খালেদা জিয়া

জিয়ার অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে সোমবার (১২ মার্চ) দুপুরে চার মাসের জামিন দেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ জামিনের এ আদেশ দেন।