মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরায়েলি আগ্রাসন: যুক্তরাষ্ট্রের সাথে শান্তিচুক্তির পূর্বশর্ত নির্ধারণ করলেন মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ঘোষণা করেছেন যে, লেবাননে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তি চুক্তি সম্ভব নয়। গত ২৬শে জুলাই এক্সে এক পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো শান্তিচুক্তির মূল শর্ত হলো লেবাননে ইসরায়েলের আগ্রাসন ও হামলার সম্পূর্ণ এবং শর্তহীন অবসান।

যুদ্ধ ও যুদ্ধবিরতির সময়ে ইরানের ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির ঘোষণা

যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধাবস্থা ও যুদ্ধবিরতি চলাকালে ইরান ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির তথ্য প্রকাশ করেছে। গত শনিবার দেশটির তেল মন্ত্রণালয় তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানে অপ্রকাশিত বিমান হামলা: বাহরাইন ও কুয়েতের নজিরবিহীন সামরিক পদক্ষেপ

মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করেছে যে, চলতি মাসের শুরুতে উপসাগরীয় দেশ বাহরাইন ও কুয়েত নীরবে যুদ্ধবিমান পাঠিয়ে ইরানের অভ্যন্তরে বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। শুক্রবার (২৪ জুলাই) প্রকাশিত ওই প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়।

ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন সামরিক অভিযান জোরদার: হরমুজ প্রণালিতে গভীর রাতে বিস্ফোরণের খবর

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দক্ষিণ-পশ্চিম আন্দিমেস্ক অঞ্চলের আকাশসীমায় একটি সন্দেহভাজন এমকিউ-৯ ড্রোন শনাক্ত ও ভূপাতিত করার দাবি করেছে।

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান, মার্কিন হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত অবরোধ

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অবসান এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান।

ইরানে যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার সামরিক অভিযান শুরু

হরমুজ প্রণালিতে বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজের উপর ইরানের হামলার সক্ষমতা খর্ব করতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে সেন্টকম ঘোষণা করেছে।